এবার কি বিজেপিতে দেবশ্রী! - The News Lion

এবার কি বিজেপিতে দেবশ্রী!

 


দি নিউজ লায়নঃ    দলত্যাগী বিধায়কদের তালিকায় এবার নাম জুড়ল রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ের।    সোমবার তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর। এদিন  দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জানালেন, “দল তাঁকে ব্যবহার করেছে। কিন্তু পরিবর্তে উপযুক্ত সম্মান পাননি।” দুবারের বিধায়ক হওয়ার পরও কখনও মন্ত্রীত্ব পাননি দেবশ্রী।


 এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকী, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করায়ও ক্ষুব্ধ দেবশ্রী। তাহলে এবার পদ্মশিবিরে যোগ দেবেন অভিনেত্রী? বাড়ছে জল্পনা। যদিও টলিউডের অভিনেত্রী সাফ জানিয়েছেন, “অভিনয়ে ফিরতে চাই। বেশ কয়েকটি অফারও রয়েছে।”   


দেবশ্রীর তৃণমূল ছাড়ার পর জল্পনা শুরু হয়েছে এবার নাকি বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে বিজেপিতে তিনি যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট না হলেও মানুষের পাশ থেকে সরে আসতে চান না তিনি। অভিনয়ের পাশাপাশি মানুষের জন্যও কাজ করতে চান তিনি। তবে সম্মানের সঙ্গে কেউ ডাকলে ভেবে দেখব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.